ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয় নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন ময়মনসিংহে সিঁদুর খেলায় বিদায় জানালেন ভক্তরা লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিন বগি লাইনচ্যুত জাতীয় ক্যানসার হাসপাতালে রেডিওথেরাপির সিরিয়াল বন্ধ, বিপাকে রোগীরা

বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই মা সহ দুই সন্তানের মৃত্যু

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ১১:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই মা সহ দুই সন্তানের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বড়াইগ্রামে বসতঘরে আগুন লেগে দুই সন্তানসহ এক গৃহবধূ নিহত হয়েছেন। ওই গৃহবধূর স্বামী গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার ৭মার্চ রাত সাড়ে ৯টার দিকে জেলার খাকসায় এই ঘটনা ঘটে।  নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এ কে এম মুর্শেদ জানিয়েছেন।

নিহতরা হলেন খাকসার মো. অলি প্রমানিকের স্ত্রী সুমা আক্তার (৩২), ১০ বছরের মেয়ে অমিয়া এবং ৬ বছরের ছেলে অমর।

দগ্ধ অলি প্রমানিককে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

স্থানীয় ব্যাংক কর্মকর্তা রেজাউল করিম লিটন বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে টিনের ঘরে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে ঘরের ভিতরে ‘গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে’ ঘটনাস্থলে মা ও দুই সন্তান মারা যায়।”

গৃহবধূর স্বামী অলি প্রামানিকের অবস্থা গুরুতর বলে জানান তিনি। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বনপাড়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা এ কে এম মুর্শেদ।

তিনি তাৎক্ষণিকভাবে তিনি বলেন, “মাসহ দুই সন্তানের মৃত্যুর খবর শুনেছি; উনার স্বামীকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে জেনেছি। আমি ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। ঘটনস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই মা সহ দুই সন্তানের মৃত্যু

আপডেট সময় : ১১:৫৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩