ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য ইফতার এর আয়োজন করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ইফতার অনুষ্ঠিত হয়। অফিস অফ ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশন্স এর উদ্যোগে এই আনন্দ আয়োজনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

ইফতারের এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবান্ধব ও আধুনিক ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে স্মৃতিচারণে মেতে ওঠেন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ক্যারিয়ারসহ তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

     অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট লাইফ বিভাগের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান। তিনি বলেন “প্রাক্তন শিক্ষার্থীরা ব্র্যাক ইউনিভার্সিটির গর্ব। তাদের অর্জন আমাদের অনুপ্রাণিত করে, আর তাদের সাফল্য বিশ্ববিদ্যালয়ের সাফল্য।”

রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, “আমাদের রয়েছে ২৫,০০০ এর বেশি অ্যালামনাই। যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে। তারা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছেন। আমরা তাদের জন্য গর্ববোধ করি।

ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর মুজিবুল হক সাবেক শিক্ষার্থীদের অভিনন্দন জানান। সময় ও সুযোগ পেলেই প্রাক্তন শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর সাদিয়া হামিদ কাজী।

ব্র্যাক ইউনিভার্সিটির ২১শে মার্চ ২০২৫ সংবাদ বিজ্ঞপ্তিতে
অফিস অফ কমিউনিকেশন্স এর বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫