ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নড়াইলে মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর দেহ উদ্ধার দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রশাসনে শৃঙ্খলা ও দুর্নীতি রোধে ২৩ দফা নির্দেশনা সরকারের এক ছাদের নিচে ৪৫ ফ্যাশন ব্র্যান্ডের শারদীয় প্রদর্শনী হাভানার পাশে চীন, ট্রাম্পের ‘কিউবা ভেঙে পড়বে’ মন্তব্যের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৩৭ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী এই সফরে তিনি জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর এই সফরের দিন নির্ধারিত থাকলেও তা স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১ অক্টোবর নতুনভাবে চূড়ান্ত করা হয়েছে। পরে সেই সফর স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশ্যে যাত্রা করবেন।

পড়ুন>>প্রযুক্তি খাতের উন্নয়নে সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে সফরের শুরুতে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করবেন এবং স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।

পরশুরাম থেকে প্রধানমন্ত্রী দুপুর ১টা ১৫ মিনিটে ফুলগাজী উপজেলার উদ্দেশ্যে রওয়ানা হবেন। দুপুর দেড়টায় তিনি বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে পৌঁছাবেন এবং সেখানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন। এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় পৌঁছে তিনি রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।

পড়ুন>>ওলিসের গোলে বেলজিয়ামকে হারিয়ে জিদানের ফ্রান্সের জয়

ডাকবাংলোয় কিছুক্ষণ বিশ্রামের পর বিকেল ৩টায় তিনি ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি স্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী প্রদান করবেন তিনি।

বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টার নাগাদ তার ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঘাটঘর এলাকায় সভাস্থলে মঞ্চ ও উদ্বোধনী ফলক তৈরির কাজ প্রায় চূড়ান্ত। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ, বহনযোগ্য শৌচাগার স্থাপন ও স্যানিটেশন ব্যবস্থার কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলছে। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ জননিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে ফেনী-পরশুরাম ও পরশুরাম-সুবার বাজার সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সংস্কারকাজ সম্পন্ন করছে। ফুলগাজী পাইলট হাই স্কুল মাঠসহ বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজও চলছে জোরেশোরে। একই সঙ্গে পরশুরাম-সুবার বাজার সড়কের জনসভাস্থলের আশপাশেও সংস্কার ও প্রস্তুতিমূলক কাজ চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৃহস্পতিবার ফেনী সফরে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

আপডেট সময় : ০১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬