ঢাকা ০৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

বুড়িমারীতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউএনও অবরুদ্ধ

পাটগ্রাম (লালমনিরহাট) থেকে তৌহিদ আলম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩১০ বার পড়া হয়েছে

শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউএনও অবরুদ্ধ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের বুড়িমারীতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউএনও অবরুদ্ধ হয়েছেন।

পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মজুরীর টাকা না দেওয়া ও সাধারণ শ্রমিকদেরকে কাজের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে সাধারণ শ্রমিক ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়েছে। পরিস্থিতি শান্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাঁকে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে।

শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দরের লোড-আনলোড কাজের সাধারণ শ্রমিকেরা দীর্ঘদিন যাবত ২৩ জন সর্দারদের বিরুদ্ধে নানা অভিযোগ, অনিয়ম ও তাঁদের নায্য মজুরী থেকে বঞ্চিত করার অভিযোগ করছেন। সর্দারেরা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত সোমবার (১১ সেপ্টেম্বর) সর্দার ও লেবার হ্যান্ডেলিং ঠিকাদার শ্রমিকদেরকে মজুরীর টাকা পরিশোধ না করায় ওইদিন বুড়িমারী স্থলবন্দরের তিনটি শ্রমিকলীগের ব্যানারে অধিকাংশ শ্রমিক লোড-আনলোড কাজ বন্ধ রাখে।

এ বিষয় জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ও বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু, শ্রমিক হ্যান্ডেলিং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন।

এ সময় তাঁরা আগামী ১৬ সেপ্টেম্বর মজুরীর টাকা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন। পরেরদিন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শ্রমিকদেরকে বুড়িমারী স্থলবন্দর শ্রমিকলীগের সদস্যরা কাজের সিরিয়াল দিতে গিয়ে সর্দার গ্রুপের লোকজনেরা বাধা দেয়। এ সময় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি শান্ত করতে বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফরহাদ ইমরুল কায়েস ও পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাস্থলে যান।

এ সময় শ্রমিক ও সর্দারদের সৃষ্ট বিষয় নিয়ে সাধারণ শ্রমিকদের সাথে কথা বলার সময় উভয় গ্রুপ উত্তেজিত হয়ে ওঠে। এ সময় বুড়িমারী স্থলবন্দর-ঢাকা মহসড়ক অবরোধ করে রাখে শ্রমিক ও সর্দারের লোকজনেরা। এতে ভারত-বাংলাদেশের শত শত পণ্যবাহী গাড়ি আটকে পড়ে।

পাসপোর্টধারী যাত্রীরা চরম বিপাকে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে উভয় গ্রপের অন্তত ১৫ জন আহত হয়। আহতরা হলো- আসাদুজ্জামান, বাবুল, জামিয়াল, নুরনবী, হাসানুর, আলী হোসেন, সুমন, বুলেট, লিটন, মনিজুল, আলীয়ার, শরিফুদ্দিন, মালেকুল ও মানিক।

এ সময় খবর সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির পাটগ্রাম প্রতিনিধি এম এ কামাল আহত হন। গুরুত্বর আহত লিটন, নুরনবী, আলী হোসেন, আলীয়ারকে রংপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বুড়িমারী স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ে অবস্থান করলে উত্তেজিত শ্রমিকেরা তাঁকে প্রায় ৬ ঘন্টা ধরে অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থলবন্দরের মহাসড়কে অতিরিক্ত পুলিশ ও ৬১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদেরকে মোতায়েন করা হয়। পরে সন্ধায় শ্রমিক, সর্দার ও লেবার হ্যান্ডেলিং ঠিকাদারের প্রতিনিধিকে নিয়ে আলোচনা করা হয়।

আগামী ১৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে সমস্যা সমাধানে বৈঠকের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। সন্ধার ৭ টার পর যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুড়িমারীতে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ইউএনও অবরুদ্ধ

আপডেট সময় : ০৮:৫৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩