বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

 

 

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

 

 

২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

 

 

এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বরকতুল্ল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

পড়ুন>>৩০০ ভিজিএফ কার্ড দাবির অভিযোগে কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক বহিষ্কার

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, এ মৌসুমে মুগডাল আবাদ করার জন্য ৩০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ৫ কেজি, রাসায়নিক সার পটাশ ৫ কেজি এবং ডেব ১০ কেজি জনপ্রতি কৃষকের মাঝে বিতরন করা হয়। আউশ ধান আবাদের জন্য ৭০০ জন কৃষককে নির্ধারণ করা হয়েছে। জন প্রতি কৃষককে ধান বীজ ৫ কেজি, রাসানিক সার পটাশ ১০ কেজি এবং ডেব ১০ কেজি করে বিতরন করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!