বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম
- আপডেট সময় : ১০:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৪৫৪০ বার পড়া হয়েছে
বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে মোদির পোস্টে নেই বাংলাদেশের নাম।
মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই পোস্টে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি—এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মোদি লেখেন, “বিজয় দিবসে আমরা সেই বীর সৈনিকদের স্মরণ করি, যাদের সাহস ও আত্মত্যাগের ফলেই ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল।
পড়োন>> সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে দাউদ খান
তাদের অটল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে সুরক্ষিত করেছে এবং ইতিহাসে গর্বের এক স্বর্ণালি অধ্যায় রচনা করেছে।”
তিনি আরও লেখেন, “এই দিনটি তাদের বীরত্বের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিবাদন এবং তাদের অতুলনীয় মনোবলের স্মারক। তাদের বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে দেশবাসীকে অনুপ্রাণিত করে চলেছে।” তবে পুরো পোস্টে বাংলাদেশের নাম বা স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























