বাগমারায় প্রতারণা করে সোনার গয়না হাতিয়ে নেওয়া দম্পতি আটক
- আপডেট সময় : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে
রাজশাহীতে নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ওই দম্পতি আটক করেন স্থানীয়রা। পরে জনপ্রতিনিধির মাধ্যমে তাদরে থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার দম্পতি হলেন নওগাঁর খাস নওগাঁ এলাকার তানিয়া (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম (৩৫)। গত তিন মাসে বাগমারার ভবানীগঞ্জ এলাকার প্রায় ১৬ নারী তাদের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তানিয়া ও রাশেদুল দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ বাজার এলাকায় ঘোরাফেরা করতেন।
তারা বাজারে আসা বয়স্ক ও মাঝবয়সী নারীদের অনুসরণ করতেন। ক্ষণিকের মধ্যে তাদের সঙ্গে খাতির জমিয়ে অচেতন করে শরীরে থাকা সোনার গয়না ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। আবার অনেককে নকল সোনার বার দেখিয়ে বিক্রির নামে তাদের কাছে থাকা গয়না নিয়ে পালিয়ে যেতেন। পড়ুন>> আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato
পুলিশ কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























