বাগমারায় প্রতারণা করে সোনার গয়না হাতিয়ে নেওয়া দম্পতি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাগমারায় প্রতারণা করে সোনার গয়না হাতিয়ে নেওয়া দম্পতি আটক : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাগমারায় প্রতারণা করে সোনার গয়না হাতিয়ে নেওয়া দম্পতি আটক

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
বাগমারায় প্রতারণা করে সোনার গয়না হাতিয়ে নেওয়া দম্পতি আটক

রাজশাহীতে নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া এক দম্পতিকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ওই দম্পতি আটক করেন স্থানীয়রা। পরে জনপ্রতিনিধির মাধ্যমে তাদরে থানায় হস্তান্তর করা হয়।

 

গ্রেফতার দম্পতি হলেন নওগাঁর খাস নওগাঁ এলাকার তানিয়া (২৬) ও তার স্বামী রাশেদুল ইসলাম (৩৫)। গত তিন মাসে বাগমারার ভবানীগঞ্জ এলাকার প্রায় ১৬ নারী তাদের প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে। বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ জানায়, তানিয়া ও রাশেদুল দীর্ঘদিন ধরে ভবানীগঞ্জ বাজার এলাকায় ঘোরাফেরা করতেন।

 

তারা বাজারে আসা বয়স্ক ও মাঝবয়সী নারীদের অনুসরণ করতেন। ক্ষণিকের মধ্যে তাদের সঙ্গে খাতির জমিয়ে অচেতন করে শরীরে থাকা সোনার গয়না ছিনিয়ে নিয়ে সটকে পড়তেন। আবার অনেককে নকল সোনার বার দেখিয়ে বিক্রির নামে তাদের কাছে থাকা গয়না নিয়ে পালিয়ে যেতেন। পড়ুন>> আলুর কান্ড পচা রোগ Stem Rot of Potato

 

পুলিশ কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!