বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩ আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ

বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে স্মৃতিচারণ করছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন।

 

 

 

বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিনে বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

 

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

 

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আব্দুস সবুর, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র কয়ছার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্জ্ব সোহরাব আলী মন্ডল, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র মাহফুজুল ইসলাম কিরণ, আয়োজনের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র মুকুল সরকার এবং জিন্নাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লুৎফর রহমানসহ অনেকে।

পড়ুন>> হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুণতে হচ্ছে টাকা ‎

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম হোসেন ও ফজলুর রহমান।

 

 

বক্তারা তাদের বক্তব্যে স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। পাশাপাশি এলাকার সামাজিক মূল্যবোধ, ঐক্য ও উন্নয়ন নিয়েও আলোচনা করেন বক্তারা।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!