ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাধবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান আলীর জাদুকরী গোল: কে এই উদীয়মান তরুণ? খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, ২২ হাজার টাকা জরিমানা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের রাজস্ব ঘাটতি বড় হলেও সুদিনের আশা করছেন অর্থমন্ত্রী শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী

বসন্তে অ্যালার্জির সমস‍্যা থেকে পরিত্রাণের কৌশল

ডা. ফাহমিদা আক্তার , সিনিয়র প্রভাষক, ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল ,ঢাকা
  • আপডেট সময় : ০৯:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ৯৭২০ বার পড়া হয়েছে

বসন্তে অ্যালার্জির সমস‍্যা থেকে পরিত্রাণের কৌশল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বসন্তে অ্যালার্জির সমস‍্যা থেকে পরিত্রাণের কৌশল

ফাল্গুনের শেষে যখন রোদের তীব্রতা বাড়ছে তখন বাতাসে বয়ে বেড়াচ্ছে নতুন বিপদ ‘পোলেন অ্যালার্জি বা স্প্রিং অ্যালার্জি’। এ অ্যালার্জি রোগ নয়, রোগের কারণ। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যালার্জিক রাইনাইটিস হয়। শুষ্ক আবহাওয়ার এ সময়টাতে ফুলের পরাগায়নের কারণে বাতাসে পরাগরেণু উড়ে বেড়ায়, এতে নাকে-গলায় সমস্যা হয় অনেকের।

যারা অ্যালার্জিপ্রবণ এবং পরাগরেণু ও ধুলাবালুর প্রতি অতি সংবেদনশীল তারা আক্রান্ত হোন বেশি। পোলেন অ্যালার্জি বা স্প্রিং অ্যালার্জির প্রভাবে প্রথমে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়াসহ কারও কারও তীব্র হাঁচি ও সর্দি হতে পারে। চোখ লাল হয়ে চুলকাতে থাকে, জ্বরের অনুভূতিও হয়। এর নাম ‘হে-ফিভার’। এ সমস্যায় শুধু যে নাক-চোখ চুলকাবে তা কিন্তু নয়, অনেকের ত্বকও চুলকাতে থাকে।

পোলেন অ্যালার্জি বা স্প্রিং অ্যালার্জির প্রভাবে প্রথমে হাঁচি, নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়াসহ অনেকের ত্বকও চুলকাতে থাকে

এই অ্যালার্জি যেকোনো বয়সের যে কারও হতে পারে। সাধারণত ফেব্রুয়ারি-মার্চ-এপ্রিলে অ্যালার্জির প্রবণতা বাড়ে। কারণ ‘সিজন চেঞ্জ’। এই সময় বায়ুমণ্ডলে ‘পোলেন কাউন্ট’ বাড়ে। তাই যাদের অ্যালার্জির সমস‍্যা আছে, তাদের সাবধানতা অবলম্বন করা উচিত।

প্রায় ৯০-৯৫ শতাংশ নিয়ন্ত্রণযোগ্য এই অ্যালার্জি, কিন্তু সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব নয়। মানে কমিয়ে রাখা সম্ভব। যাদের বার বার হয়, তারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো অ্যান্টি-অ্যালার্জিক ওষুধ খেতে পারেন। প্রয়োজনে স্টেরয়েড-জাতীয় স্প্রে ব্যবহার করতে পারেন।

তবে কখনই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতিত নয়। আর পরাগরেণু প্রতিরোধের জন্য মাস্ক ব্যবহার করতে পারেন। শরীরের প্রতিরক্ষা শক্তিকে বাড়ানোর জন্য ইমিউনোথেরাপি কাজে দেয় অনেকের।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বসন্তে অ্যালার্জির সমস‍্যা থেকে পরিত্রাণের কৌশল

আপডেট সময় : ০৯:১৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪