ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেতানিয়াহুর অভিযোগ ভিত্তিহীন, প্রত্যাখ্যান করল কাতার এআই ব্যবহার করে জনগণকে দমানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী স্থগিত হলো সিএনজি স্টেশনগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী আটক পুলিশের কাজে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে রাড্ডা হাসপাতালে হামলা: নিরপেক্ষ তদন্ত দাবি এবি পার্টির মুসলিম দেশগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট: গ্রেপ্তার ৪ ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ পেছাল ৪ অক্টোবর ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ

বয়স ৩০ পেরোলেই ৫ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়

ডা. ফাহমিদা আক্তার , সিনিয়র প্রভাষক, ডা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হসপিটাল ,ঢাকা
  • আপডেট সময় : ০৭:৪২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১০১৮৩ বার পড়া হয়েছে

বয়স ৩০ পেরোলেই ৫ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বয়স ৩০ পেরোলেই ৫ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে দিনে দিনে বাড়ছে ক‍্যান্সারের ঝুঁকি। কম বয়সে  আক্রান্তের ঝুঁকি  কম থাকলেও  বয়স ৩০ পেরোলে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই এই রোগে আক্রান্ত হতে পারেন। ৫ধরণের ক‍্যান্সারেই বেশি আক্রান্ত হতে দেখা যায়।

ক্যানসার শব্দটির সঙ্গে পরিচিত সকলেই। কিন্তু পরিচিত কেউ আক্রান্ত হয়েছেন শুনলেই অজানা  আতঙ্কে আৎকে ওঠে মন।

বর্তমানে এই মারণরোগ মহামারির চেয়ে কোনও অংশে কম নয়। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভাসে এই রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা দিন দিন বাড়ছে।

কম বয়সে না হলেও বয়স ৩০ পেরোলে ছেলে-মেয়ে নির্বিশেষে সকলেই এই রোগে আক্রান্ত হতে পারেন। কোন পাঁচ রকম ক্যানসারে আক্রান্ত হওয়ার থেকে সতর্ক থাকা প্রয়োজন?

১. স্তন ক্যানসার: ৩০ পেরোনো মহিলাদের মধ্যে স্তন ক্যানসারের হানা যথেষ্ট আশঙ্কাজনক হয়ে উঠছে। স্তন ক্যানসারের ক্ষেত্রে রোগ নির্ণয়ের চাবিটি থাকে আক্রান্তের কাছেই। শারীরিক কোনও পরিবর্তন চোখে পড়লেই তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন। প্রথম থেকেই এই অসুখ নিয়ে সচেতন থাকতে হবে।

লক্ষণ: প্রাথমিকভাবে স্তনে মাংসপিণ্ড দেখা দেওয়া, স্তনবৃন্তের আশপাশে র‌্যাশ ও চুলকানি, স্তনের সঙ্গে ঘাড় ও কাঁধে ব্যথা, স্তনের আকার বদলে যাওয়া এই ক্যানসারে আক্রান্ত হওয়ার লক্ষণ।

২. মুখের ক্যানসার: গুটখা, খৈনি, পানমশলা, জর্দ্দা,, গুল খাওয়ার অভ্যাসই ডেকে আনে এই মরণ রোগের ঝুঁকি।  এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন না অনেকেই। এ ছাড়াও মদ্যপানের কারণে ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)-এর সংক্রমণেও এই রোগ বাসা বাঁধে শরীরে।

লক্ষণ: মুখের ভিতর সাদা বা লালচে ছোপ, মুখের ভিতরে কোনও ব্যথাহীন ফোলা অংশ, দীর্ঘ দিন ধরে জিভ নাড়াতে ও কথা বলতে অসুবিধে হওয়া কিন্তু মুখের ক্যানসারের লক্ষণ।

৩. জরায়ুমুখ ক্যানসার: মহিলাদের মধ্যে যত ধরনের ক্যানসার দেখা যায়, তার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে সারভাইকাল ক্যানসার বা জরায়ুমুখ ক্যানসার রয়েছে দ্বিতীয় স্থানে।  এইচপিভি-র হানাতে এই মারণরোগ বাসা বাঁধে শরীরে। তবে এই ভাইরাস শরীরে প্রবেশ করা ছাড়াও জরায়ু মুখ ক্যানসারের আর একটি প্রধান কারণ অসুরক্ষিত যৌন সম্পর্ক।

লক্ষণ: ঋতুচক্রের নির্দিষ্ট সময়ের বাইরে অস্বাভাবিক রক্তক্ষরণ, যৌনমিলনের সময়ে প্রবল যন্ত্রণার সঙ্গে রক্তপাত, তলপেট, কোমরে দীর্ঘ দিন ব্যথা এই ক্যানসারের প্রাথমিক উপসর্গ।

৪. অণ্ডকোষের ক্যানসার: পুরুষদের মধ্যে এই ক্যানসারের বাড়বাড়ন্ত দেখা যায় ৩০-এর পর।

লক্ষণ: অণ্ডকোষের আকারে হঠাৎ পরিবর্তন কিংবা অবাঞ্ছিত টিউমার বা ফোলা অংশ দেখলেই সতর্ক হতে হবে। যদিও চিকিৎসকেরা বলছেন, অণ্ডকোষের ক্যানসার যে কোনও বয়সেই হতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।

৫. মেলানোমা: সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ত্বকে এই ধরনের ক্যানসার হওয়ার ভয় বেশি। ছাতা ব্যবহারে অনীহা, সানস্ক্রিন ব্যবহার না করার অভ্যাসে এই ক্যানসার হতে পারে।

লক্ষণ: ত্বকের উপর সন্দেহজনক ভাবে আঁচিল, তিল গজাতে দেখলেই সাবধান হওয়া প্রয়োজন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বয়স ৩০ পেরোলেই ৫ ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়

আপডেট সময় : ০৭:৪২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩