ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ সংসদ সচিবালয়ে ১৫৫ পদে নিয়োগ: আবেদন শুরু ১২ নভেম্বর ইরানের স্থলপথে অবরোধে নতুন ‘আয়রন গেট’ বাহিনী ট্রাম্পের রাজস্ব ঘাটতি বড় হলেও সুদিনের আশা করছেন অর্থমন্ত্রী শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা বাংলাদেশ বাণিজ্যমন্ত্রী: সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী |: আত্মরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পদক্ষেপ নিতে পারবে সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বললেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর

ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র শেবাগের ছেলে আর্যবীর শেবাগকে ঘিরে এখন ক্রিকেটাঙ্গনে নতুন উন্মাদনা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ ব্যাটার। গত মঙ্গলবার আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে খেলা এই ম্যাচে আর্যবীর ১৬৮ বলে ১৬০ রান করেন, যেখানে ১৭টি চারের পাশাপাশি ছিল ৭টি ছক্কা। তার এই অনবদ্য ব্যাটিংয়ে ভর করে ভারত অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৯ রান সংগ্রহ করে।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে ইউএইর বিপক্ষে ১৬৮ বলে ১৬০ রান করেন আর্যবীর। তৃতীয় উইকেটে আর্যবীর ও বিনীতের ১৯৩ রানের জুটি ভারতকে বড় সংগ্রহ এনে দেওয়ার ভিত গড়ে দেয়। তাদের ওপরে রয়েছে পাকিস্তান, যারা গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল।

পড়ুন>>গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশ ও বিজিবির টিয়ারশেল নিক্ষেপ

বড় লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাতের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ভারতের হয়ে পেসার ইশান সুদ ৭ ওভারে ৩৭ রান খরচায় ৪টি উইকেট তুলে নেন। দলের বাকি ছয় বোলার প্রত্যেকে একটি করে উইকেট শিকার করলে শেষ পর্যন্ত ২৩৯ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ফলে ৭০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি। গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের দুটিতে জয়ী ভারত আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তানের। তিন নম্বরে নামা ভিকে বিনীত করেন ৬৭ রান। ভারতের হয়ে ডানহাতি পেসার ইশান সুদ ৭ ওভারে ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন।

পড়ুন>>সারের ডিলার নিয়োগ নিয়ে জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের হট্টগোল

আর্যবীরের এই দুর্দান্ত পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তরুণ আর্যবীরকে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির সাক্ষাৎকার নিতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে আর্যবীর জানান, ১৪-১৫ বছর বয়সে আশিস নেহরার কাছ থেকে পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা ছিল তার। নেহরা যখন কোহলির নেতৃত্বে খেলেছেন, সেই সময় বিষয়টি কেমন ছিল—তা জানতে চান তিনি।

তরুণ সাংবাদিকের সেই প্রশ্নের জবাবে কোহলি তাকে পরামর্শ দিয়ে বলেন, ‘এ কারণেই আমি সব সময় সবাইকে বলি, নিজের ওপর বিশ্বাস রাখতে—সব সময় ভাববে আমি পারব।’ আর্যবীরের ক্রিকেটের প্রতি এই নিবেদন ও কোহলির পরামর্শের পুরোনো ভিডিওটি তার ১৬০ রানের ইনিংসের পর নতুন করে ক্রিকেটপ্রেমীদের মাঝে আলোচনার খোরাক যুগিয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে আলোচনায় শেবাগপুত্র আর্যবীর

আপডেট সময় : ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬