ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ আসামের গোলাঘাটে হাতির উপদ্রব কমাতে কৃষকদের অভিনব খাদ্যভান্ডার নেত্রকোণায় ৫২ বছরের পুরনো বিদ্যালয়ে নেই সুপেয় পানি ও শৌচাগার নীলফামারীতে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অডিও ফাঁস, রাষ্ট্রপতির ক্ষমায় মৃত্যুদণ্ড মওকুফ পাওয়া আসামীর সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো  আনসার বাহিনী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

ফেনীর ফুলগাজী, পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের ৬শ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্র সামগ্রীগুলো তুলে দেন।

আজ ৫ অক্টোবর শনিবার দুপুরে পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১শ টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর তা’লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১শ পরিবারসহ সর্বমোট ২শ পরিবারের ৬ শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জ পক্ষ থেকে এর আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার বলেন, এ উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের মানুষের দূর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শীঘ্রই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিজে উপস্থিত হয়ে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ প্রান্তিক কৃষকসহ ও পরে মহাপরিচালকের পক্ষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আরো ৫০ জন প্রান্তিক কৃষক সর্বমোট ৩৫০ জন কৃষকের মাঝে ১০০ একরের অধিক জমির জন্য ধানের চারা বিতরণ করেন।

এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলার উদ্যোগে নিজস্ব ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ ও কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪