বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট প্রতারণার অভিযোগে সেলেনা গোমেজের স্টার্টআপ ওয়ান্ডারমাইন্ডের বিরুদ্ধে মামলা

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো  আনসার বাহিনী

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬শ হতদরিদ্রকে বস্ত্র সামগ্রী দিলো আনসার বাহিনী

ফেনীর ফুলগাজী, পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের ৬শ মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্র সামগ্রীগুলো তুলে দেন।

আজ ৫ অক্টোবর শনিবার দুপুরে পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১শ টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর তা’লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১শ পরিবারসহ সর্বমোট ২শ পরিবারের ৬ শতাধিক মানুষের মাঝে বস্ত্র সামগ্রী বিতরণ করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জ পক্ষ থেকে এর আয়োজন করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার বলেন, এ উপহার সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার অপেক্ষাকৃত নিম্নআয়ের মানুষের দূর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শীঘ্রই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ১৪ সেপ্টেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিজে উপস্থিত হয়ে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ প্রান্তিক কৃষকসহ ও পরে মহাপরিচালকের পক্ষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার ফেনীর ছাগলনাইয়া উপজেলায় আরো ৫০ জন প্রান্তিক কৃষক সর্বমোট ৩৫০ জন কৃষকের মাঝে ১০০ একরের অধিক জমির জন্য ধানের চারা বিতরণ করেন।

এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলার উদ্যোগে নিজস্ব ও বিভিন্ন সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ উপকরণ সরবরাহ ও কৃষকদের মাঝে শীতকালীন শস্য বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!