বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত!

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত!

শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোস্তাফিজার রহমান মিঠু তার স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাসপিয়ানকে (৬) সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল পড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্ত্রী সন্তান মারা যান। গুরুতর আহত হন স্বামী মোস্তাফিজার রহমান মিঠু। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক থানায় আটক আছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!