ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কাকে হারিয়ে গোলের জোয়ারে বাংলাদেশ, কাটল ২৩ বছরের আক্ষেপ নতুন ভূগর্ভস্থ মিসাইল সিটির উদ্বোধন করল ইরানের রেভল্যুশনারি গার্ড লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, মালয়েশিয়ায় চিকিৎসাধীন চাপে থাকলেও অর্থনীতি সঠিক পথেই রয়েছে: অর্থমন্ত্রী এইচএসসিতে দুই বিষয়ে ফেল করলেও চবিতে আবেদনের সুযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের বৈঠক আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টিতে দু:চিন্তায় কৃষক কুড়িগ্রামে রাতের শিলাবৃষ্টিতে পাকতে শুরু করা আমন ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৩৩২ বার পড়া হয়েছে

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত!

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত!

শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোস্তাফিজার রহমান মিঠু তার স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাসপিয়ানকে (৬) সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল পড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্ত্রী সন্তান মারা যান। গুরুতর আহত হন স্বামী মোস্তাফিজার রহমান মিঠু। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকসহ চালক থানায় আটক আছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-ছেলে নিহত

আপডেট সময় : ১২:৩৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩