ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬ কাছিম সহ একজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬ কাছিম সহ একজন আটক : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা আজ ৩ আগস্ট: আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলি ৩ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি

ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬ কাছিম সহ একজন আটক

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬ কাছিম সহ একজন আটক

ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬ কাছিম সহ একজন আটক করা হয়েছে।

দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি তদন্ত মাহফুজুর রহমান এর নেতৃত্বে তাকে আটক করা হয়।

মডেল থানার সূত্রে জানাযায়,আহাদুজ্জামান রাজু খুলনার কোতোয়ালি থানার মোঃ আবদুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করেন। হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!