ফুসফুসের ভিতরে মরিচ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুসফুসের ভিতরে মরিচ : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী

ফুসফুসের ভিতরে মরিচ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
ফুসফুসের ভিতরে মরিচ

ফুসফুসের ভিতরে মরিচ

চীনের চচিয়াং প্রদেশের বাসিন্দা সু। ৫৪ বছর বয়সী এই চীনা নাগারিক দুই বছর ধরে কাশির সমস্যায় ভুগছিলেন। এই কাশি এতই তীব্র ও দীর্ঘমেয়াদি যে, অনেকেই তার ক্যান্সার হয়েছে বলে আশঙ্কা করেন। বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে ও রীতি মেনেও কোনো সমাধান হয়নি। অবশেষে ধরা পড়ে তার ফুসফুসে মরিচ ঢুকেছে!

সম্প্রতি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন কাশি নিয়ে হতাশা হয়ে পড়েন সু। পরে যান চেচিয়াং হাসপাতালে। সেখানে স্ক্যানে ধরা পড়ে তার ফুসফুসে ১ সেন্টিমিটার বস্তু। চিকিৎসকরা প্রথমে ধারণা করেন, এটা হবে নিউমোনিয়া বা টিউমার। পরে বায়োপসি করা হয় এবং শেষে সার্জনরা নিশ্চিত হন যে, ওই বস্তুটি মরিচ।

এতে সু ও তার চিকিৎসক দল বিস্মিত হয়। যে সামান্য মরিচটি তাকে দুই বছর ধরে স্বস্তিতে থাকতে দেয়নি। যাই হোক, সেই খাদ্য মসলা বের করার পর সু বেশ স্বস্তি পাচ্ছেন এবং তার কাশি সেরে গেছে। সূত্র: নিউজএইটিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!