ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
ফুলবাড়ীতে ৫০২ পিস ইয়াবাসহ গ্রেফতার-২।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
গত বুধবার ২৩ জুলাই’২৫ রাত ৯টায় ফুলবাড়ী থানাধীনা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা যথাক্রমে, আশরাফ আলী (৫০) ও শহিদুল ইসলাম (৪০)। এরা দুজনেই কুঠি চন্দ্রখানা এলাকার স্থায়ী বাসিন্দা।
পড়ুন>>সোনাগাজীতে উচ্ছেদ অভিয়ান চলাকালে হামলা: আহত-৪ অস্ত্রসহ আটক-৫
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসামি ২জন দীর্ঘদিন থেকে অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।
উক্ত মাদক চোরাকারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। সেই সাথে কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।


























