সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীর
- আপডেট সময় : ০৫:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন
বৃহঃপতিবার ৮ আগস্ট সকাল এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার তিনকোনা জিরো পয়েন্ট মোড়ে দেশের ক্রান্তিলগ্নে সামাজিক সম্প্রীতি সুসংহত করতে ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে এক্টিভিস্তা কুড়িগ্রাম মানববন্ধন করেছে।
সম্প্র্রতি দেশের নৈরাজ্য, হাঙ্গামা, হুমকী, মানুষের প্রতি সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি থেকে বিরত থাকতে এবং ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, শান্তি বজায় রাখতে এক্টিভিস্তা কুড়িগ্রাম উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত মানববন্ধন এর আয়োজন করে।
এক্টিভিস্তা কুড়িগ্রাম এর ফুলবাড়ী উপজেলার ৪২জন সদস্য এই মানববন্ধন এ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শারার মাহবুব ধ্রুব, ইন্সপিরেটর একশনএইড বাংলাদেশ, আব্দুল কুদ্দুস সরকার, প্রোগ্রাম অফিসার, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























