প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন
- আপডেট সময় : ০৭:৩৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন
প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, সচিব পদমর্যাদায় তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটবে) এই নিয়োগ কার্যকর থাকবে। এ পদে দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারবেন না।
পড়ুন>>ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন: ৫ দলের ৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের রয়েছে বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষাগত পটভূমি। তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটিতে ‘প্রিন্সিপাল লেকচারার ইন পুলিশ এডুকেশন’ (অ্যাসোসিয়েট প্রফেসর সমমান) হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া তিনি কেন্ট ও এসেক্স পুলিশ কলেজের অধীনে শিক্ষানবিসদের জন্য বিএসসি ও গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সের প্রোগ্রাম লিডার এবং ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় ৭টি পুলিশ বাহিনীর ডিগ্রি হোল্ডার এন্ট্রি প্রোগ্রামের একাডেমিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়, পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয় ও ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করেছেন।
পড়ুন>>সাহিত্যে ২০২৬ সালের নোবেল জয়ী কানাডীয় কবি অ্যান কারসন
তার ক্যারিয়ারের শুরুর দিকে তিনি সাংবাদিকতা ও পুলিশ সেবায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক ইনকিলাব ও যুগান্তরে সাংবাদিকতা করেছেন। এরপর ২০০৩ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দিয়ে ২০০৯ সাল পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ও তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আইনি পেশায় মনোনিবেশ করে ২০১৩ সালে যুক্তরাজ্যের ‘দ্য অনারেবল সোসাইটি অব লিনকনস ইন’ থেকে ব্যারিস্টার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন এবং সেখানে দীর্ঘদিন আইনি উপদেষ্টা ছিলেন।
শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ব্যারিস্টার রিমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স (LSE) থেকে ‘ক্রিমিনাল জাস্টিস পলিসি’ বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ‘দ্য ইউনিভার্সিটি অব ল’ থেকে বিপিটিসি সম্পন্ন করেছেন। তার সাফল্যের ঝুলিতে রয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের সম্মানজনক ‘চেভনিং স্কলারশিপ’ এবং জাপান সরকারের ‘সাউথ এশিয়ান ইউথ ইনভিটেশন প্রোগ্রাম’-এর মতো অর্জন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























