পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত আজ ২৫ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি ২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা

পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
পোরশায় ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা অভিযোগ।

নওগাঁর পোরশায় এক ভ্যান চালককে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা চালিয়েছেন নুরুজ্জামান নামে এক প্রভাবশালী ব্যক্তি বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত (৫ ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় উপজেলার তাঁতীপাড়া এলাকায়।

ঘটনায় ভুক্তভোগী শাহিজ উদ্দিন ওইদিন সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও ব্যবস্থা নেয়নি পুলিশ। ভুক্তভোগী পরিবার এনিয়ে সঙ্কায় দিন পার করছেন।অচিরেই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান তারা।

ঘটনার স্বীকার ভুক্তভোগী ভ্যানচালক হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের মৃত মসির উদ্দিনের ছেলে শাহিজ উদ্দিন(৫০)।

অপরদিকে অভিযুক্তরা হলেন, উপজেলার বারিন্দা মধ্যপাড়া গ্রামের নজির মহালতের ছেলে নুরুজ্জামান খাঁন(৪০) এবং ভাড়াটে সন্ত্রাসী সরাইগাছী গ্রামের আবুল বাশারের ছেলে তোহা (২৫)।

স্থানীয়রা জানান, প্রভাবশালী নুরুজ্জামান আওয়ামীলীগ দলের ক্ষমতা দেখিয়ে ধরাকে সরা করে এলাকা দাবড়িয়ে বেড়ান। তিনি পেশায় শিক্ষকতা ও দলিল লেখকের কাজ করেন। আবার কখনও কখনও সাংবাদিকের পরিচয় বহন করে ক্ষমতা বিস্তার করে থাকেন তিনি।

অভিযোগ সুত্রে জানাগেছে, পারিবারিক কলহের জের ধরে প্রতিবেশী ভ্যানচালককে হত্যার জন্য সন্ত্রাসীকে ভাড়া করেন শিক্ষক নুরুজ্জামান। পরিকল্পনানুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তোহা নামে এক যুবক ওই ভ্যান চালককে কৌশলে নির্জন আম বাগানে নিয়ে যায়।

এরপর ভ্যানচালককে এলোপাতাড়ি মারপিট করে গলা চেপে ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তোহা নামে ওই সন্ত্রাসী পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পোরশা সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এব্যাপারে অভিযুক্ত শিক্ষক নুরুজ্জামান খাঁন বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এর সাথে যুক্ত নয়, এমন মন্তব্য করে ভুক্তভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্টো হুমকি প্রদান করেন।

এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, এত বড় ঘটনা জানা নেই। অভিযোগ হয়েছে কিনা জানি না। তবে বিষটি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহনের কথা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!