ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

পোড়ারচরসহ কয়েকটি চরে কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

কুড়িগ্রাম থেকে সাইয়েদ বাবু
  • আপডেট সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

পোড়ারচরসহ কয়েকটি চরে কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পোড়ারচরসহ কয়েকটি চরে কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক।

গত বছরের বন্যা ও নদী ভাঙনে নতুন চরে বসতি গড়েছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পোড়ারচরবাসী। খেয়ার আলগা আর পোড়ারচর একত্রিত এখন। এবারের সাম্প্রতিক বন্যায় আবারও নিমজ্জিত আর বিপর্যস্ত হয় এ চরের মানুষ।

এমন সময়ে পবিত্র ঈদুল আজহা আসলেও এই চরে কোরবানী দেয়ার মতন সামর্থবান কোনো পরিবার নেই। বন্যার সংবাদ সংগ্রহে গেলে বন্যার কষ্টের পাশাপাশি আসন্ন ঈদে কোরবানী দেয়ার আকুতি জানান সংবাদকর্মীদের কাছে চরবাসীরা।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব জানান, বিষয়টি কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়। পরে জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলা প্রশাসনের তত্বাবধানে যাত্রাপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গরু কেনা হয়েছে।

গরু পছন্দ করেছেন পোড়ার চরের ৫জন মুরব্বি। তাঁদের গরুর হাটে নিয়ে আসলে তারাই গরু পছন্দ করে চরে নিয়ে গেছেন।আগামীকাল ঈদের নামাজ শেষে হবে পোড়ার চরে কোরবানী।

এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে ব্রহ্মপুত্রের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরভগবতীপুর ও উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের আইরমারীর চর-এ কোরবানির ব্যবস্থা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোড়ারচরসহ কয়েকটি চরে কোরবানীর গরু উপহার দিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক

আপডেট সময় : ১১:৫০:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩