পেকুয়ায় দুদক পিপি মোকাররম হোসাইনের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইনের বাড়ি-ভিটায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার পূর্ব উজানটিয়ায় এ ঘটনা ঘটে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন বাড়ির কেয়ারটেকার রমজান আলী। সোমবার রাতে তিনি পুকুরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কেয়ারটেকার রমজান আলী। তবে এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
আইনজীবীদের ধারণা, দুদকের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জেরে এমন ঘটনা ঘটতে পারে। বর্তমানে মোকাররম হোসাইন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিন এবং সাবেক জজ সাদেকুল ইসলাম তালুকদারের মতো হাইপ্রোফাইল মামলার বিচার প্রক্রিয়া পরিচালনা করছেন। এসব মামলার কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্র: Chattogram Pratidin

























