ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ছয়জনসহ নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত ‘টুপটুপ রেসটো অ্যান্ড রিসোর্টে’ শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছেন আরও কয়েকজন। রিসোর্টটি কক্সবাজার শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মেরিন ড্রাইভ সড়কের পাশে পাটোয়ারটেক এলাকায় অবস্থিত। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন, যা এখনো অব্যাহত রয়েছে। কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল ৭টা ২৩ মিনিটে তারা অগ্নিকাণ্ডের সংবাদ পান। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন এবং সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। এছাড়া নিহতদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তিন শিক্ষার্থীও রয়েছেন। নিহত শিক্ষার্থীদের পরিচয় মিলেছে—ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের নাফিজ তেহামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লায়লা জাহান নাবিলা এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি।

পরিবারের সদস্যদের মধ্যে নিহত অন্যরা হলেন—মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। অনুসন্ধানে জানা গেছে, নাফিজ তেহামী, নাবিলা, মালিহা ও আলভি সম্পর্কে একে অপরের কাজিন। এছাড়া ফারিহা কবির নাফিজের বড় বোন এবং শিশু ফাইজান তার ভাগ্নে। পরিবারের নয়জন সদস্য ওই রিসোর্টে বেড়াতে গিয়ে এই মর্মান্তিক পরিণতির শিকার হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ছয়জনসহ নিহত ১০

আপডেট সময় : ০৫:৫০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬