পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে নাগেশ্বরীতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহামেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
পড়ুন>> শুধু রিটকারীগণ নয় সব প্রাথমিক প্রধান শিক্ষকরাই পাচ্ছেন দশম গ্রেড
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান, আব্দুল মোমেন, সফিকুল ইসলাম শফি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ২০জন এবং এসচএসসি ২০জন শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও শিক্ষা উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসন ও মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এসএসসি ও এইচএসসি শিক্ষার্থী জনপ্রতি এসএসসি ১০হাজার এবং এসচএসসি ২৫হাজার টাকা ব্যাংকের মাধ্যমে পেয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























