পাইকগাছায় কঠোর অবস্থানে প্রশাসন একদিনের ব্যবধানে ২ বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় কঠোর অবস্থানে প্রশাসন একদিনের ব্যবধানে ২ বাল্য বিবাহ বন্ধ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

পাইকগাছায় কঠোর অবস্থানে প্রশাসন একদিনের ব্যবধানে ২ বাল্য বিবাহ বন্ধ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : বুধবার, ১০ আগস্ট, ২০২২
পাইকগাছায় কঠোর অবস্থানে প্রশাসন একদিনের ব্যবধানে ২ বাল্য বিবাহ বন্ধ

পাইকগাছা খুলনা থেকে  শেখ খায়রুল ইসলাম  :-খুলনার পাইকগাছায় একদিনের ব্যবধানে ২টি বাল্য বিবাহ বন্ধ করে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।জানা যায়, বুধবার বিকালে পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের বিরাশি গ্রামের রেজাউল গাজী তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত জশোর আলী মোড়লের পুত্র জাহিদের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহের আয়োজন করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগম সরেজমিনে গিয়ে উক্ত বাল্য বিবাহ বন্ধ করে।এ সময় মেয়ের পিতা রেজাউল গাজীকে বাল্য বিবাহ নিরোধ আইনে তিন হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকা নেন। সঙ্গীয় ফোর্স ছিলেন উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক আলতাফ হোসেন,আনসার কমান্ডার আবু হানিফ,ইউনিয়ন লিডার ফয়সাল হোসেন, সদস্য জাহাঙ্গীর ও আব্দুস সামাদ গাজী।

গত সোমবার সন্ধায়ও পাইকগাছা উপজেলার গড়ইখালী ইউনিয়নে বাসাখালী গ্রামের আজিজ গাজী সপ্তম শ্রেণি পড়ুয়া কন্যাকে (১৩) পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামের মজিবর রহমানের পুত্র রাজু আহমেদ (২২) এর সাথে বাল্য বিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফোর্স পাঠিয়ে মেয়ের পিতাকে আটক করে ভ্রাম্যমান আদালতে বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়ের পিতাকে তিন হাজার টাকা অর্থদ- প্রদান করে। মেয়ে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না এই মর্মেও মুচলেকা নেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন,বাল্য বিবাহের কোন প্রকার ছাড় দেওয়া যাবে না। প্রতি মাসে একাধিক বাল্য বিবাহ বন্ধ করে ও কমছে না বাল্যবিবাহ।বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি এলাকার জনপ্রতিনিধি ও সুধী সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

One response to “পাইকগাছায় কঠোর অবস্থানে প্রশাসন একদিনের ব্যবধানে ২ বাল্য বিবাহ বন্ধ”

  1. Good post. I learn something new and challenging on sites I stumbleupon on a daily basis. Its always helpful to read through content from other authors and practice a little something from other web sites.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!