পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

 

পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

ঝিনাইদহ শহরের পবহাটি বলফিল্ডে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ ও শাহ মোহাম্মদ আখতারুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু গাছ লাগানো নয়, বরং সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তারা। পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ওই মাঠে মাদকবিরোধী একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়।ডে/বা

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!