নৌকার মনোনয়ন প্রত্যাশী হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে
নৌকার মনোনয়ন প্রত্যাশী হেলালের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮মে) সন্ধ্যায় সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার বনিক সমিতির উদ্যোগে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরিষাবাড়ী টাউন বণিক সমবায় সমিতির আহ্বানে পৌর শহর শিমলা বাজার, শিমলা বাজার সংলগ্ন মাইজবাড়ি, তাড়িয়াপাড়া, শিমলা পল্লী পূর্বপাড়া, শিমলা পল্লী পশ্চিমপাড়া, পৌরসভার কামরাবাদ, চাদ শিমলা, চক হাটবাড়ি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মতবিনিময় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
মতবিনিময় সভায় শিমলা বাজার সমবায় বনিক সমিতির সভাপতি আব্দুল হাই সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী , সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল।
এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, কামরাবাদ ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মির্জাল সহ অনেকে।
বক্তরা, সভায় উপস্থিত সকলেই প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
সেই সাথে বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে হাত তুলে সমর্থন জানান এবং শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























