সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
সৃষ্টি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:১৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ মোট চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল পিকআপভ্যানটি। বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রাকের সাথে নারান্দিয়া এলাকায় সংঘর্ষ হলে পিকআপভ্যানে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
পড়ুন>>গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে
দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ ফাঁড়ি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
D/ E/D
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :























