ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে মৃত্যুর ঘটনায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে লুৎফুজ্জামান আলিফ ফকির নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় একটি দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন এবং মাদক চোরাচালান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন। তার গ্রামের বাড়ি কলমাকান্দার পোগলা এলাকায় হলেও তিনি স্ত্রী-সন্তান নিয়ে দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, ওই সাংবাদিকের মাথা, বুক ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। এদিকে, ঘটনার খবর পেয়ে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। দুর্ঘটনার খবর পেয়ে নেত্রকোনা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে রওয়ানা দিচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামান আলিফকে কুপিয়ে জখম করেছিল। সেই সময় তার এক সহকর্মী তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও অস্ত্র প্রদর্শন করে ধাওয়া করে। পূর্বের সেই হামলার ধারাবাহিকতায় এবারের হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফকে মৃত্যুর ঘটনায়

আপডেট সময় : ০৪:২৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬