নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্যু

নীলফামারীতে সড়ক দূর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্যু

সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে নীলফামারীর সদর উপজেলা খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ( ৫৫)।

সোমবার বিকেলে সদর উপজেলা গোড়গ্রাম ইউনিয়নের কীর্তনিয়াপাড়া লক্ষীর বাজার তিলবাড়ি আশ্রম নামক স্হানে মাটি ভর্তি ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষে মারা যান তিনি।

নিহত ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের বেলতলী ঢেকিয়াবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে এবং তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর দায়িত্বে ছিলেন।

স্হানীয় ও পুলিশ সুত্রে জানা যায় নিহত আনোয়ারুল ইসলাম বিকেলে নীলফামারীর শহর থেকে তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে তার নিজস্ব মোটরসাইকেল করে বেলতলীর দিকে যাচ্ছিলেন , পথে লক্ষ্মীর বাজার তিলবাড়ি আশ্রম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা মাটি ভর্তি একটি ট্রাক্টর এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক আনোয়ারুল ইসলাম গুরুতর আহত হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায় ।

এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ( ওসি) তানভিরুল ইসলাম বলেন, ট্রাক্টরের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক নিহত হয় তবে মোটরসাইকেল এ থাকা নিহত চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এর স্ত্রী ও তার শিশু সন্তান কিছুটা আঘাত প্রাপ্ত হলেও তারা সুস্থ আছেন।

দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । এবং আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!