নীলফামারীতে শিশু হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে শিশু হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার  : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা কড়াইল, সাততলা ও ভাসানটেকে আধুনিক আবাসন প্রকল্পে বিনিয়োগে আগ্রহী চীন ভূরুঙ্গামারীতে মানসিক স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়ন কর্মশালা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকব: রাষ্ট্রপতি এআই প্রযুক্তির দ্রুত বিস্তার ও বিপর্যয় মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয়: বিল গেটস নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় স্বজন হারালেন ব্যবসায়ী টেস্ট ক্রিকেটের বৈষম্য দূর করতে ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ নেপাল ও তিব্বতে দুর্যোগে ১৭৭ জনের মৃত্যু, নিখোঁজ দেড় হাজার পর্যটক বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান

নীলফামারীতে শিশু হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার 

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
নীলফামারীতে শিশু হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার 

নীলফামারীতে শিশু হত্যার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিজ শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার হলো বাবা । আজ শনিবার সকালে নীলফামারী পৌরসভার দক্ষিণ হাড়োয়ার একটি ভাড়াবাসা থেকে আটক করে পুলিশ ।

নিহত শিশু ঘাতক বাবা মোহাম্মদ জাকারিয়া শেখ ( ৬৫) এর শিশু মোহাম্মদ ইয়াহিয়া খান আপন (৪)। নিহত আপনের বাবা সৈয়দপুরের সোনাখুলী মুন্সি পাড়া কামিল মাদ্রাসার শিক্ষক ও নীলফামারী সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল এলাকার শেখ পাড়া এলাকার বাসিন্দা।

এবিষয়ে নিয়ে সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, জাকারিয়ার প্রথম স্ত্রী ২ বছর আগে মারা যাওয়ায় সে দ্বিতীয় করেন। ৪ মাস আগে তাদের পরিবারের মাঝে একটি ছেলে সন্তান জন্ম গ্রহণ করে ।

তবে কিছু দিন ধরে শিশু টি অসুস্থ থাকায় রাতে প্রচন্ড কান্নাকাটি করতো । তবে গতরাতে শিশুটি বেশি অসুস্থ হলে শিশুটি প্রচন্ড কান্নাকাটি শুরু করে এবং এক পর্যায়ে জাকারিয়া বিরক্ত হয়ে শিশুটির মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ।

 

এবিষয়ে নিহত শিশু আপনের মা আয়েশা সিদ্দিকা মমতার সাথে কথা হলে তিনি বলেন আমার বাপজান ৪/৫ দিন ধরে অসুস্থ ছিলেন এজন্য সে কান্নাকাটি করতো একটু বেশি ।

 

তার বাবা মানে আমার স্বামী আমার বাপজানের কান্না সহ্য করতে না পেরে মুখে বালিশ চাপা দেয় এবং আমি ওনাকে আটকাতে গেলে ওনি আমাকে ও প্রচন্ড মারধর করে।

 

এদিকে ঢাকায় অবস্থানরত জাকারিয়ার প্রথম স্ত্রীর মেয়ে প্রিয়াঙ্কা খাতুনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহে বাবা তার চিকিৎসার জন্য আমার কাছে ছিলেন।

তিনি আমার দ্বিতীয় মায়ের হাতে অমানবিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন। তার শরীরে প্রচন্ড আঘাতের চিহ্ন আছে এক কথায় বলা যায় আমার বাবা আমার দ্বিতীয় মায়ের হাতে নির্যাতনের শিকার। এখন তাকে মানসিক ভারসাম্য রোগীই বলা যায় ।

 

এদিকে নীলফামারী পুলিশ সুপার ( এসপি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন শিশুটিকে তার বাবা হত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

 

শিশুটির বাবা মোহাম্মদ জাকারিয়া কে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে  শিশুটির লাশ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!