নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাসা লক্ষ্য করে গুলি
- আপডেট সময় : ০৪:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাসা লক্ষ্য করে গুলি
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর বাসা লক্ষ্য করে গুলি।
নওগাঁর নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতের দিকে এই ঘটনা ঘটে। তবে এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের সাথে যোগাযোগ করে কোন বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন>> রাজিবপুরে ইয়াবাসহ তিন যুবক আটক
গুলির বিষয়টি নিশ্চিত করে নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, গতকাল রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বাসা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
প্রাথমিকভাবে সেখানে ৪ রাউন্ড গুলি ছোরা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে। তবে এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা প্রশাসক আরও জানান, এরইমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

























