নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ৩ জনের মৃত্যু। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বিদ্যুৎস্পৃষ্ট ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, আজ (১লা জুন/২৬) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার ফকিরটারী বাগডাঙ্গা এলাকার শাহিনুর আলমের ছেলে মাহবুবুল হাসান মুহিত বাড়িতে আইপিএসের ব্যাটারী সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে বেলা ১২টার দিকে উপজেলার বামনাঙ্গা ইউনিয়নের কুটি বামনডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে সাবু মিয়ার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। সেখানে সাউন্ড বক্সের সংযোগ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা জানান, দুজনই হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছে।
অপরদিকে নাগেশ্বরীতে আজ দুপুর সাড়ে ১১টায় উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের সুকানদিঘি হাজিরহাট বাজার এলাকায় নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলী (৪০) ওই এলাকার লোকমান আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাওয়া-দাওয়া শেষে জাহাঙ্গীর নিজ বাড়ির গোসল খানার মটরের সংযোগ ঠিক করছিলেন। এ সময় তার স্ত্রী ও সন্তানরা ঘরের ভিতরে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে তার স্ত্রী ছুটে গিয়ে তাকে মাটিকে পড়ে থাকতে দেখেন। পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুপুর পৌনে ১২টার দিকে স্বজনরা জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।
ফকিরটারীর শাহিনুর আলম, কুটি বামনডাঙ্গা সাবু মিয়া, ভিতরবন্দের জাহাঙ্গীর আলী
Leave a Reply