নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের কানাডায় নতুন সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা খান নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট

নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত‍্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত‍্যু

নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত‍্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই বোনসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। সেচ পাম্পের টাঙানো বিদ্যুতের তারে দুই বোনের গলা আটকিয়ে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একই দিন আরও নিহত হলেন নারায়ণপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমান মুন্সির ছেলে সিরাজুল ইসলাম।

কচাকাটা থানার পুলিশ জানায়, অপর দিকে প্রায় একই সময় নারায়ণপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলা যোগে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারে সঙ্গে লাগে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।

কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ পরিরারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!