নাগেশ্বরীতে পৃথক পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে তিনজনের মৃত্যু
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পর্শে দুই বোনসহ তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সুমাইয়া (১১) ও মাছুমা (৬) কলাগাছের ভেলা নিয়ে বাড়ির পাশে খালার বাড়িতে রওনা দেয়। সেচ পাম্পের টাঙানো বিদ্যুতের তারে দুই বোনের গলা আটকিয়ে যায়। এতে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কচাকাটা থানার পুলিশ জানায়, অপর দিকে প্রায় একই সময় নারায়ণপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ভেলা যোগে পাশের বাড়িতে যাওয়ার সময় ভেলার লগি বিদ্যুৎ সরবরাহের মেইন লাইনের তারে সঙ্গে লাগে। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়।
কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনজনের মরদেহ পরিরারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পৃথক অপমৃত্যুর মামলা করা হবে।
Leave a Reply