ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে ভ্যানচালক নিখোঁজের ১৫ বছর পর রায় জাতিসংঘ সফরে কর্মসূচি ও সফরসঙ্গী কমাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই গান বারবার মাথায় বাজার বৈজ্ঞানিক রহস্য পুলিশের ডিআইজি পদমর্যাদার ৫ কর্মকর্তার রদবদল ইন্টার মায়ামির হয়ে শততম গোল করে অনন্য উচ্চতায় মেসি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিতে নিয়োগ, আবেদন যেভাবে কাতারে চাকরির সুযোগ: ১৭ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি আদিবাসীদের পাঁচ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে সমাবেশ রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্কের ক্ষমতা পাচ্ছেন স্থানীয় সরকার নির্বাচনে নতুন সমীকরণ: প্রতীকহীন ভোটে বাড়ছে দায়বদ্ধতা

নাগেশ্বরীতে দুধকুমারে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ১০:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে

নিখোঁজ সাজিম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরীতে দুধকুমারে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

নাগেশেরীতে বন্ধুদের সাথে প্রমত্তা দুধকুমারে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোজ সাজিম (১৪) পৌরসভার নতুন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতির ছেলে।

রবিবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী আদর্শ বাজার এলাকায় দুধকুমার নদে এ দুর্ঘটনা ঘটে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযানে নেমেছেন স্থানীয়রা। তবে এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে গেছে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা। রংপুর থেকে আসছে ডুবুরি দল।

স্থানীয় ইউপি সদস্য বাদল মিয়া জানান, রবিবার দুপুরে সাজিম তার ৩ বন্ধুসহ দুধকুমারে গোসল করতে নামে। এ সময় তার চার বন্ধু দুধকুমার সাতরিয়ে পাড়ি দেয়। এরপর ওপাড়েই বসে থাকে একজন। ফের এপাড়ের উদ্দেশ্যে সাঁতার দেয় তিনজন। এরমধ্যে দুইজন সাতরিয়ে কিনারে উঠতে পারলেও স্রোতের টানে ডুবে যায় সজিম। তখন থেকেই সে নিখোঁজ।

পড়ুন>>নলছিটিতে মা ও ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

ঘটনার পরেই ঝাকিজাল. কাকড়া জালসহ বিভিন্ন জাল নিয়ে উদ্ধার অভিযানে নামে স্থানীয়রা। তখন থেকেই চলছে খোজাখুজি। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে নাগেশ্বরী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মীরা।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রংপুর থেকে ডুবুরি দল আসছে। তারপর তারা উদ্ধার অভিযান শুরু করবেন।

সন্তান হারিয়ে নদের কিনারে নির্বাক বসে অছেন, সাজিমের বাবা জাহাঙ্গীর আলম মতি। তাকিয়ে আছেন প্রমত্তা দুধকুমারের বিস্তৃর্ণ জলরাশির দিকে। দেখছেন তার ছেলেকে খুজতে মানুষের চেষ্টা।

এ সময় তিনি বলেন, সাজিমের সাথে গোসল করতে আসা বন্ধুদের একজন তাকে ফোন করে জানায় তার নিখোজের বিষয়টি। তখন থেকেই তিনি ছেলেকে ফিরে পাওয়ার আশায় বসে আছেন নদের কিনারে।

নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো নিখোজ কিশোরের উদ্ধার অভিযান চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরীতে দুধকুমারে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর

আপডেট সময় : ১০:২৪:১২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫