নাগেশ্বরীতে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদন ও বিক্রি করে লাভের অংক দেখছে ইদ্রিস
- আপডেট সময় : ০৩:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদন ও বিক্রি করে লাভের অংক দেখছে ইদ্রিস
নাগেশ্বরীতে কোকোপিট পদ্ধতিতে চারা উৎপাদন ও বিক্রি করে লাভের অংক দেখছে ইদ্রিস
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কোকোপিট পদ্ধতিতে ফুল, ফল, মসলা, সবজি সহ নানা জাতের গাছের চারা উৎপাদন করে বিক্রি করছে এইচ এম ইদ্রিস হুসাইন।
উপজেলার দক্ষিণ ব্যপারীরহাট দক্ষিনে ৪০ শতক জমি লিজ নিয়ে বিভিন্ন জাতের চারা উৎপাদন করছে। কয়েক মাসের ব্যবধানে লিজের টাকা পরিশোধ করে লাভের অংক দেখছে।
ইদ্রিস হুসাইন বলেন, প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে আমার এ প্রজেক্টে বর্তমানে ৪শত থেকে ৫শত টাকা দিন হাজিরা হিসেবে প্রতিদিন সাত থেকে আটজন শ্রমিক করছে। এসব ব্যয় করেও লাভবান হচ্ছি। একটা লটে প্রায় ৪থেকে সাড়ে ৪লক্ষ চারা উৎপাদন হচ্ছে। এসব উৎপাদিত চারা অনলাইনের মাধ্যমে বিক্রি হচ্ছে।
ইদ্রিস হুসাইন আরও বলেন, আমি একসময় কুড়িগ্রাম একটি কৃষি ফার্মে চারা উৎপাদন ফার্মে কাজ করতাম। সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি এই উদ্যোগ নিয়েছি।
বর্তমানে আমার খরচ বাদে লাভ আসা শুরু হয়েছে।
যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না আসে তা হলে ভবিষ্যতে আরও বেশি চারা উৎপাদন ও বিক্রি হলে লাভের আশা করছি।
কৃষি প্লাটফর্মে কোকোপিটে শিকড়যুক্ত সবজির চারা, ফুল, ফল, মসলা সহ যাবতীয় চারাগাছ, বীজ সীলডিং ট্রেতে ভার্মি কম্পোস্ট সার ব্যবহার করে চারা উৎপাদন করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























