ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা প্রথমবারের মতো সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের ৫ দফা প্রস্তাব ও বিশ্ব ভূ-রাজনীতির নতুন সমীকরণ ছয় ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ জন নিয়োগ: আবেদনের সময় ও পদ্ধতি

নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

নাগেশ্বরী থেকে মোসলেম উদ্দিন
  • আপডেট সময় : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২১৯৫০ বার পড়া হয়েছে

নদী পারাপারের জন‍্য অপেক্ষায় পথচারী।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

কুড়িগ্রামের নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদের ওপর সেতু না থাকায় ৫ থেকে ৯টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ চরম জনদুর্ভোগ পোহাচ্ছে।

নদীর পূর্ব পারের লোকজন একটি মুমূর্ষু রোগী নিয়ে সদরে চিকিৎসার জন্য নিয়ে আসতে রাস্তায় মনেক রোগী মারা যায়। নারায়ণপুর ইউনিয়ন থেকে গর্ভবতী অনেক মহিলার ডেলিভারি নৌকাতেই সন্তান প্রসব করেন ।

পড়ুন>> মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু

ভুরুঙ্গামারী দিয়ে নতুন সেতুর নির্মাণকাজ প্রায় ৭ বছরেও শেষ না হওয়ায় স্থানীয়রা ঝুঁকি নিয়ে নৌকা ও জরাজীর্ণ সাঁকোতে পারাপার হচ্ছে।

চরের মানুষের প্রধান আয় ফসলি জমি, সেই ফসল বিক্রি করতে আসতে হয় শহরে, কৃষকদের আসা যাওয়ায় অর্ধেক মুল্য দিতে হয় নৌকা ভারা।

ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতে স্থবিরতা দেখা দিয়েছে। দুধকুমার নদীতে ব্রিজের অভাবে প্রধান ভোগান্তি যোগাযোগ বিচ্ছিন্নতা।

নাগেশ্বরীর কালীগঞ্জ ও কচাকাটা এলাকার কয়েক লাখ মানুষ সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ঝুঁকিপূর্ণ পারাপার করে হয় নদী দিয়ে। নদী পারাপারের জন্য নৌকা বা ভাঙা সাঁকোই একমাত্র ভরসা, যা বর্ষাকালে অত্যন্ত বিপজ্জনক। সোনাহাট স্থলবন্দর থেকে সরাসরি যোগাযোগ না থাকায় অনেক রাস্তা পেরিয়ে চলতে ব্যবসায়ীদের খরচ বেশি হয়। ভোগান্তির এখানেই শেষ নয়, সোনাহাট স্থলবন্দরগামী সড়কের ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় আমদানি-রপ্তানি ও পণ্য পরিবহনে চরম অসুবিধা হচ্ছে । শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান অত্যান্ত নিম্ন, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং জরুরি রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

পড়ুন>> নাগেশ্বরীতে গরুর মাংস বিক্রি নিয়ে নানা গুঞ্জন

নির্মাণকাজে গাফিলতির কারনে মূল্য দিতে হয় সাধারণ জনগণকে। দীর্ঘ সময় ধরে সেতুর কাজ অসম্পূর্ণ থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র হতাশা ও ক্ষোভ রয়েছে ।স্থানীয়রা অবিলম্বে টেকসই সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বারবার দাবি জানালেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা জনজীবনকে অবহেলিত করে রেখেছে।

নারায়ণপুর ইউনিয়নের ব্যবসায়ী ওসমান গনি বলেন, আমার ব্যবসার জন্য নাগেশ্বরী গিয়ে মালামাল বিক্রি করতে অনেক কষ্ট হয়, ফলে লাভের অংশটা খরচ হয়ে যায়। এ ছাড়াও একজন রোগীর যাতায়াতের ভরসা মানুষের ঘার বা চৌকিতে।

আরও পড়ুন>>মধ্যনগরে বাঁধের মাটি চাপায় যুবকের মৃত্যু

ভুক্তভোগী এলাকাবাসী জসমত আলী বলেন, দীর্ঘদিনের দাবি আমাদের চরম দুর্ভোগ দূর করতে সরকারের প্রতিনিধিদের সু-দৃষ্টি কামনা করছি।

এ ব্যপারে জাতীয় সংসদ সদস্য ২৫, কুড়িগ্রাম ১ আসনের আনোয়ারুল ইসলাম এম.পি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং কালিগঞ্জ ঘাটে একটি ব্রিজ নির্মাণ করার জোর দাবি জানিয়েছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাগেশ্বরী দুধকুমার নদীতে ব্রীজের অভাবে জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬