নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত-১২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত-১২ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
মোবাইল কিনতে ই-লোন সুবিধা দেবে মিডল্যান্ড ব্যাংক টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ইস্টার্ন ব্যাংকে সার্ভিস অ্যাম্বাসেডর পদে নিয়োগ: বেতন ৩১ হাজার টাকা হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত-১২

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত-১২

নরসিংদীতে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত-১২

সারাদেশে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারের প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শুক্রবার সাড়ে ৩টার দিকে শহরের অরশিনগর এলাকায় জমায়েত হয়। পরে এড. শিরিন সুলতানার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপজেলার মোড়ে এসে জড়ো হয়।

ওই সময় তাদের বাধা দেয় মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই সময় সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে ধাওয়াপাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গোলাম রাশেদ তমালসহ বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। আহতদের বিভন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়লে বিকেল ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হয় আন্দোলন কারীরা।

স্থানীয়রা জানান, দুপুরে আগে থেকে ছাত্রলীগ নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। পরে দুপুর পৌনে তিনটা নাগাদ বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহাম্মেদ বলেন, বিষয়টি পুরোপুরি আমার নলেজে নাই। খোঁজ নিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!