ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপত্তাজনিত শঙ্কায় ঢাকার সঙ্গে খুলনা, বরিশাল ও বরগুনার বাস চলাচল বন্ধ সন্দেহভাজন তিন অভিযোগে জড়িত ব্যক্তি রিমান্ডে: ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা ইসি: সমর্থকের অপরাধের দায় প্রার্থীকে নিতে হবে আওয়ামী লীগ উন্মাদ হয়ে গেছে: নজরুল ইসলাম খান বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি ফিলিস্তিনে দ্রুত নির্বাচনের আহ্বান জানাল ৮টি উন্নত দেশ সমাজকল্যাণমন্ত্রী: সব মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে নারী সুরক্ষা সংক্রান্ত অভিযোগ নির্মূল করা সম্ভব তেল-গ্যাস কিনতে রক্তক্ষরণ হচ্ছে, আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে :অর্থমন্ত্রী ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেফতার ১০ উত্তর চট্টগ্রামের প্রাচীন স্থাপত্য নিদর্শন ফকির মসজিদ

নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি

সুরাইয়া জান্নাত সিথি
  • আপডেট সময় : ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৬৪৮১ বার পড়া হয়েছে

নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি

শীতের সন্ধ্যায় ঝাল ভর্তা দিয়ে গরম গরম নরম তুলতুলে চিতই পিঠার মজাই আলাদা। চিতই পিঠা বানাতে গেলে ঠিকমতো ফুলে ওঠেনা, ভেতরে নরম বা কাঁচা থেকে যায়। কখনো আবার নরম তুলতুলে না হয়ে শক্ত হয়ে যায়। চিতই পিঠার ভেতরের অংশ হয় জালি জালি এবং নরম।

এছাড়া একদিকে নরম তুলতুলে ও আরেক দিক হয় হালকা মচমচে। কীভাবে বানাবেন এমন পিঠা? জেনে নেই নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি।

পিঠার লেই বা গোলা তৈরি:

২ কাপ চালের গুঁড়া নিন একটি বড় বাটিতে। এর সঙ্গে মেশান আধা চা চামচ লবণ। ভালো করে মিশিয়ে ২ কাপ গরম পানি দিন। গরম পানির সঙ্গে  চালের গুঁড়া মিশিয়ে নিন। একটু আঠালো মনে হলেও আর পানি দেবেন না। মেশাতে মেশাতে নরম হয়ে যাবে মিশ্রণটি। একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেল্ড করে নিতে পারেন এক থেকে দেড় মিনিট।

মিশ্রণটি একেবারে নরম হয়ে যাবে। দুই থেকে ৪ টেবিল চামচ পর্যন্ত পানি মেশাতে পারেন এই পর্যায়ে, যদি প্রয়োজন মনে করেন। তবে এর বেশি পানি দেবেন না। ১০ মিনিটের জন্য ঢেকে রাখুন পিঠার মিশ্রণটি।

পিঠা তৈরি :

চুলার জ্বাল বাড়িয়ে একটি লোহার কড়াই গরম করুন। একটি পাতলা কাপড়ে তেল আর পানির মিশ্রণ নিয়ে কড়াইয়ে ঘষে নিন। এতে খুব সহজে পিঠা কড়াই থেকে উঠে আসবে। একটি গর্তওয়ালা চামচের সাহায্যে ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দিন।

কড়াই ঢেকে চুলার জ্বাল মিডিয়াম হাই করে দিন। আড়াই থেকে তিন মিনিটের জন্য অপেক্ষা করুন।
চালের গুঁড়ার সঙ্গে মেশানো গরম পানি অতিরিক্ত গরম যেন না হয়। আবার কুসুম গরম হলেও চলবে না। এই দুইয়ের মাঝামাঝি তাপমাত্রার হতে হবে।

ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ভালো মতো গরম করতে হবে কড়াই। প্রতিবার কড়াইয়ে পিঠা দেওয়ার সময় ব্যাটার নেড়ে নেবেন ভালো করে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরম তুলতুলে চিতুই পিঠা তৈরির রেসিপি

আপডেট সময় : ০৯:১৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩