সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার মরক্কান “হারসা” সুজির রুটি
- আপডেট সময় : ০৯:৩২:২৩ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৫৬৪২ বার পড়া হয়েছে
সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার মরক্কান “হারসা” সুজির রুটি।
মরক্কান যে যে আইটেম বাংগালীরা মজা পাবেন সেগুলো আইটেমের মধ্যে সুস্বাদু খাবার মরক্কান “হারসা” সুজির রুটি।
হারসা আরবি শব্দ হার্স থেকে এসেছে, হার্স মানে খসখসে। হারসা মরক্কানদের আরও একটা জনপ্রিয় সকালের বা বৈকালী নাস্তার আইটেম। হারসা বানানো হয় ছোট দানার সুজি দ্বারা। হারসা মূলত সুজির রুটি বলা যায় ।
মরক্কোর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলের মানুষের হারসা বানাতে কিছু কিছু উপকরণ ব্যবহারগত ভিন্নতা দেখা যায়। হারসার মাঝখান বরাবর হরিজেন্টালি ছুরি দিয়ে কেটে দুই ভাগ করা হয়।
তাতে মেল্টেড বাটার, জ্যাম, লাবাস ক্রিরি নামক সফট চিজ, চকলেট, মধু, রুহ আফজা সিরাপ মাখিয়ে, কিংবা চিজ স্লাইস দিয়ে, সকালে কিংবা বিকালের চা কফির সাথে খাওয়া যায়।
তবে গরম গরম, তাওয়া গরম, খেলে একটা নরম নরম ফীল আসে। তবে মিন্ট চায়ের সাথে খেলে পুরো মরক্কান মরক্কান ভাব আসবে।
পড়ুন>>খুব সহজে সংরক্ষণ করুন কাঁচা কিংবা পাকা আম
আজ আপনাদের বাগরিরের মতো হারসার রেসিপি বলে দিচ্ছি। খুব সহজ রেসিপি।
আমি শর্টকাট মনের ভাব প্রকাশ করতে পারিনা, খুটিনাটি বিষয় পাঠককে ধরিয়ে দিতে চাই, এর জন্য লেখা বড় হয়ে যায়, কিন্তু রেসিপি খুব সহজ।
তৈরী করতে যা যা লাগবে:
১. মিহি সুজি ২ কাপ বা ৪৭৩ গ্রাম
২. চিনি ২ টেবিল চামচ বা ৩০ গ্রাম
৩. বেকিং পাউডার ১ চা চামচ বা ৫ গ্রাম
৪. লবণ অর্ধেক চা চামচ
৫. গলিত মাখন (লবণছড়া) বা ভার্জিন অলিভ অয়েল, অর্ধেক কাপ।
৬. দুধ অর্ধেক কাপ।
৭. রুটি বেলার জন্য অতিরিক্ত কিছু পরিমাণ সুজি।

বানানো পদ্ধতি :
১. একটি বাটিতে সুজি,চিনি,বেকিং পাউডার নিয়ে খুব ভালো করে সবগুলো মিশ্রণ করুন।
২. ভালো করে মিশানোর পর মেল্টেড বাটার কিংবা ভার্জিন অলিভ অয়েল ছেড়ে কাঠের চামচ দিয়ে বাটার বা তেল সুজির মিশ্রণে ভালো করে মিশিয়ে নিন।
তেল বা বাটার যে ভালো ভাবে সকল সুজিতে মিশিয়ে যায়। চামচ দিয়ে মিশাতে অসুবিধা হলে হাত ব্যবহার করতে পারবেন।
৩. এবার দুধ ঢেলে উত্তম ভাবে মিশিয়ে, মথে মথে খামির বা ডো বানান।
৪.আপনি যদি মনে করে আরও কিছু পানি বা দুধের দরকার তাহলে প্রয়োজন মতো তরল দুধ যোগ করতে পারেন।
৫.এবার ডো বা খামির ১০ মিনিটের জন্য টাওয়াল দিয়ে ঢেকে রাখুন।
৬.১০ মিনিট পর ডোকে কয়েক ভাগে ভাগ করে চাপাতি রুটির মতো ছোট ছোট গোল্লা বানান।
৭.রুটি বেলার খাটে বাড়তি সুজি ছিটিয়ে একটা একটা গোল্লা নিয়ে আলতো করে হাত দিয়ে চেপে চেপে, না পারলে বেলুনি দিয়ে চেপে রুটি মতো করুন ।
তবে খেয়াল রাখবেন থিকনেস যেন ১/৪ ইঞ্চি হয়। পুরো রুটি যেন ৩ ইঞ্চি চওড়া হয়। চাইলে নুনের পিঠার মত বড় রুটি বানিয়ে তারপর মগ বা গ্লাসের মুখ চেপে গোলাকার পিস পিস করতে পারবেন।
বাড়তি সুজি যেন গায়ে লেপ্টে থাকে, গায়ে সুজি লেগে থাকাই হার্সার বৈশিষ্ট্য।
৮. সবগুলো হারসা বেলা হয়ে গেলে। একটি নন-স্টিক ফ্রাইপ্যান মাঝারি আঁচে গরম করুন।
আলতো করে ফ্রাইপ্যানে সেট করুন এবং প্রতিটি পাশে ৫ মিনিট রান্না করুন। ৫ মিনিট পর, রান্না করা পাশের উপরিভাগটি সোনালি রঙ ধারণ করতে হবে।
যদি তা না হয়, তাহলে আপনাকে তাপ একটু বাড়তে হবে, এবং যদি এটি ৫ মিনিটের আগেই সোনালি হয়ে যায়, তাহলে আপনার তাপ কমিয়ে দেওয়া উচিত।
তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরে কাঁচা না থাকে আবার পুড়ে যেন না যায়। হার্সার দুই পিঠ আমাদের চাপাতি রুটির মতো সেকতে হবে।
৯. একটা ট্রেতে কিচেন টাওয়াল রেখে তার উপর গরম হারসাকে ঠাণ্ডা হতে দিন এবং ধারালো ছুরি দিয়ে হরিজেন্টাল অর্ধেক করে কেটে নিন যত তাড়াতাড়ি কাটবেন সেটা মসৃণ করে কাটা যাবে।
১০. আপনার পছন্দের মধু, মাখন, জ্যাম, পনির বা অন্য কিছু ফিলিংসের সমন্বয়ে গরম গরম মিন্ট টির সাথে খেতে শুরু করুন।
১১. অন্য সময়ের জন্য রাখতে হলে ঝুড়ি কিংবা বক্সে কাপড়ের টাওয়াল বিছিয়ে রাখুন।
তারপর একটার উপর আরেক রেখে টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিন। ফ্রিজ ছাড়া রাখা যাবে।
তৈরি করে খেয়ে দেখুন। অবশ্যই খেতে মজা পাবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



























One thought on “সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু খাবার মরক্কান “হারসা” সুজির রুটি”