ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাত বছরে সমাধান হয়নি সেতু সংযোগ রাস্তার সমস‍্যা, দ্রুত সড়ক নির্মাণের দাবি এমপির চট্টগ্রাম সিটি করপোরেশনে ৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলা: নিন্দা জানাল কাতার-কুয়েত ও জিসিসি ঈশ্বরদীতে সংঘর্ষের পর জামায়াত নেতা ও সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধরের ভিডিও ভাইরাল গালিবাফ: ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় হাসিনাকে ৮৪ মিশনের যেকোনো জায়গায় পেলে গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার ফেরা ও বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাহিরপুরে জয় বাংলা শ্লোগান দিয়ে নাশকতার চেষ্টায় আটক ৩

নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব

সৃষ্টি বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব

জনপ্রিয় সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘দিঠি আনোয়ার’-এর মাধ্যমে সংগীতাঙ্গনে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি তার এই চ্যানেলে ‘না জাগলে’, ‘মেঘলা আকাশ’, ‘জন্মের পরে’ ও ‘রবি ঠাকুর’ শিরোনামে চারটি মৌলিক গান ধারাবাহিকভাবে প্রকাশ করা হয়েছে। গানগুলো নিয়ে শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন এই শিল্পী।

পড়ুন>>রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

প্রকাশিত গানগুলোর প্রতিটিই লিখেছেন দিঠির প্রয়াত বাবা, উপমহাদেশের প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। এর মধ্যে দেশাত্মবোধক ‘না জাগলে’ গানটির সুর করেছেন সজল দাশ এবং সংগীতায়োজন করেছেন অপু আমান।

বাকি তিনটি গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অপু আমান। নিজের বাবার শেষ জীবনে লিখে যাওয়া এই গানগুলো নিয়ে দিঠি বলেন, ‘ইচ্ছে ছিল আব্বু বেঁচে থাকতেই চ্যানেলটি শুরু করব। আব্বু তাঁর শেষ সময়ে গানগুলোর সুরের দায়িত্ব অপুকে দিয়েছিলেন। তিনি আজ বেঁচে থাকলে এগুলো দেখে খুব খুশি হতেন।’

গানের পাশাপাশি নতুন এক প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন দিঠি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্তে পুনর্গঠিত ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’-এর সদস্য হিসেবে তিনি মনোনীত হয়েছেন। চলচ্চিত্র শিল্পের কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যেই এই বোর্ড গঠন করা হয়েছে বলে জানা গেছে।

নতুন এই দায়িত্বপ্রাপ্তি নিয়ে উচ্ছ্বসিত দিঠি আনোয়ার বলেন, ‘বাবার মতোই আমিও মনেপ্রাণে একজন চলচ্চিত্র ও সংগীতপ্রেমী মানুষ। সরকারের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্বটি আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করব।’ D/ A/ D

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব

আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬