ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন তথ্য: সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার

নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে- ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি বক্তব্যে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে- ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি বক্তব্যে মির্জা ফখরুল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে- ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি বক্তব্যে মির্জা ফখরুল

দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে মাথা নত না করে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা করতে সকলকে কাজ করার আহবানও করেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতিক্ষা করেছ৷মামলা-মোকদ্দমার শিকার হয়েছ। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সু‌যোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।

পড়ুন>> কুড়িগ্রাম ২৫০শয্যা জেনারেল হাসপাতালে অনিয়ম আর অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীদের অনশন

১৯৭৫ সালের আগে আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ৭৫ সালের আগে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দূর্নীতি ও লুটপাট করেছে।

দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাস্টিট আওয়ামীলীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে৷ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামীলীগ যখনি ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন,সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী,জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে- ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি বক্তব্যে মির্জা ফখরুল

আপডেট সময় : ০৯:২৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫