শেরপুরের নকলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়রম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার।
ইউএনও সাদিয়া উম্মুল বানিন এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ ইসহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া, সরকারি হাজী জালমামুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলতাফ আলী, গনপদ্দী ইউপির চেয়ারম্যান শামসুর রহমান আবুল প্রমুখ।
বক্তারা উপজেলায় বিভিন্ন অপরাধের চিত্র তুলে সার্বিক বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নিজ নিজ দপ্তর ও ইউনিয়নের জনসাধারনকে সেবাদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারা।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন তাদের দাপ্তরিক কাজের অগ্রগতি বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন।
সবশেষে উপজেলায় শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আইন শৃঙ্খলা কমিটির সদস্যসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।
Leave a Reply