ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী  জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নওগাঁয় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ২৯৪ বার পড়া হয়েছে

নওগাঁয় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবীর দাস নওগা থেকে ;   নওগাঁ জেলাসহ বিভিন্ন উপজেলায় আজ ১৯ আগষ্ট শুক্রবার সকাল মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাবের পূর্ণতিথি ৫২৪৮ তম জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নওগাঁ শোভাযাত্রা অনুষ্ঠিত। সহরের কালীতলা শ্রীশ্রী বুড়া-কালীমাতা মন্দির থেকে একটি বর্ণ্যঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।

নওগাঁ সদর উপজেলার বলিহার রাজবাড়ী সার্ব্বজনীন গোবিন্দ মন্দিরে মহা ধূম-ধামে শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বর্ণ্যঢ্য শোভাযাত্রা অনুষ্ঠান ও পথরালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পূনরায় সেখানে গিয়ে শেষ হয়।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্স শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ পুঁজা উদযাপন কমিটির উপদেষ্টা ও খাদ্য মুন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। জেলার পুজা কমিটিসহ সভাপতি রঞ্জীত কুমার সরকার সাধারণ সম্পাদক বিভাস মজুমদার গোপাল, শ্রীশ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটি সভাপতি নিরোধ বরন সাহা চন্দনসহ শোভাযাত্রায় বিভিন্ন ভক্তবৃন্দ অংশ নেন।

নওগাঁর জেলার সাপাহার উপজেলার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে নওগাঁর সাপাহারে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। যেন দীর্ঘ অপেক্ষার পর হিন্দু ধর্মাবলম্বীদের এক মিলন মেলা!

শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাপাহার শাখার আয়োজনে শোভাযাত্রার সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মন্মথ সাহা। এসময় বাজারে মুল পয়েন্টে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে।

এসময় উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার।

উক্ত শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাবিবুর রহমান, কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি অধির চৌধুরী,সুরেন্দ্র নাথ সাহা,পরিমল রায়,গোপাল মন্ডল,পুরোহিত রনজিৎ চক্রবর্তী সহ উপজেলার সকল গ্রামের হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোর, সহ ভক্তবৃন্দরা।

উল্লেখ্য যে, হিন্দু সম্প্রদায়ের মত অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে “দুষ্টের দমন, শিষ্টের পালন” এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহন করেন শ্রীকৃষ্ণ। মানুষের সাথে মানুষের অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের ভাবধারা ও আদর্শ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

আপডেট সময় : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২