নওগাঁয় ল'ইয়ার্স কাউন্সিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ল'ইয়ার্স কাউন্সিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

নওগাঁয় ল’ইয়ার্স কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
নওগাঁয় ল'ইয়ার্স কাউন্সিল অনুষ্ঠিত হয়

 

 

নওগাঁয় ল’ইয়ার্স কাউন্সিল অনুষ্ঠিত

নওগাঁ বারের সিনয়র সহ-সভাপতি ও অতিরিক্ত সরকারী কৌশলী এ্যাডঃ দেওয়ান মাহবুব আলী সুজাকে সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাডঃ আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল, নওগাঁ শাখার শনিবার সন্ধ্যায় স্থানীয় এক রেষ্টুরেন্টে কমিটি গঠিত হয়েছে।

এতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নওগাঁ শাখার উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের আমীর খ.ম আব্দুর রাকিব। কাউন্সিলের সভাপতি এ্যাডঃ দেওয়ান মাহবুব আলী সুজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুর রহিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, উপদেষ্টা ও নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ আসম সায়েম, নওগাঁ পৌর জামায়াতের আমির মাওঃ শফিকুল ইসলাম।

উক্ত কমিটিতে এ্যাডঃ হারুন অর রশিদ, এ্যাডঃ আব্দুল ওয়াজেদ ও এ্যাডঃ আব্দুল মোত্তালেবকে সহ সভাপতি, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ আবু বকর সিদ্দিক ও এ্যাডঃ তারেক হোসাইনকে সহঃ সাধারণ সম্পাদক, এ্যাডঃ এস এম জোবায়েরকে সাংগঠনিক সম্পাদক, এ্যাডঃ আনোয়ার হোসেন রানাকে কোষাধ্যক্ষ, এ্যাডঃ দেলোয়ার হোসেনকে অফিস ও পাঠাগার সম্পাদক, এ্যাডঃ এনামুল হক (ধামুইরহাট)কে প্রচার ও মিডিয়া সম্পাদক, এ্যাডঃ মোস্তফা মাহবুবকে আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক, এ্যাডঃ এনামুল হককে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, এ্যাডঃ মিজানুর রহমানকে সমাজ কল্যান সম্পাদক, এ্যাডঃ রাশেদুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন সম্পাদক এবং এ্যাডঃ শায়লা সারমিনকে মহিলা বিষয়ক সম্পাদিকা করে কমিটি গঠন করা হয়।

পড়ুন:>> ভূরুঙ্গামারীতে পরকীয়ায় বাধা দেওয়ায় প্রবাসী স্বামীর গলা কাটল স্ত্রী

উক্ত কমিটির উপদেষ্টা নির্বাচিত হন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ.স.ম সায়েম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও নওগাঁ ল’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ্যাডঃ শামীম আসাদ বেলাল, সিনিয়র আইনজীবী ও এজিপি এ্যাডঃ ডঃ আব্দুল মজিদ।

অনুষ্ঠান শেষে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও নওগাঁর মৃত বরনকারী আইনজীবীদের রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!