সংবাদ শিরোনাম :
নওগাঁয় ডাকাতির ঘটনায় আটক ৭
নওগাঁ থেকে আবুজার গাফফারী
- আপডেট সময় : ১০:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
নওগাঁয় ডাকাতির ঘটনায় আটক
নওগাঁ শহরের দুটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত: জেলা ডাকাত চক্রের চিহ্নিত ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী সাইকেল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
অভিযান চালিয়ে আজ ভোরে সাভারের আশুলিয়া থেকে ডাকাত দলের প্রধান মাহবুব মন্ডলকে আটক করা হয়। এবং তার দেয়া তথ্যের ভিত্ততে নাটোরের শিংড়া থেকে অন্যদের আটক করে পুলিশ।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফ্রিং-এ অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ১৮ ও ২৯ সেপ্টম্বর রাতে নওগাঁ শহরের কালিতলা ও বাঙ্গাবাড়িয়া মহল্লায় পৃথক দুটি বাসায় দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
এসব ঘটনায় থানায় মামলা হলে পুলিশ আসামি গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারে অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্বদেন নওগাঁর পুলিশ সুপার কুতুব উদ্দিন।
গ্রেফতারের পর আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। লুন্ঠিত মালামাল উদ্ধারে আসামিদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























