নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী পরিবারের পাশে শায়লা সাঈদ তম্বী   মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পীরগাছায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান ই-টেন্ডার প্রক্রিয়া সহজীকরণে দেরি কেন? সংসদে প্রশ্ন তুলেছেন এমপি মোশারফ হোসেন আলভারেজ অধরা, বার্সেলোনার আক্রমণভাগের নতুন ভরসা গ্যাব্রিয়েল জেসুস চরাঞ্চলের শিক্ষকদের জন্য দূরত্বভিত্তিক বিশেষ ভাতা চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১১৩ পদে নিয়োগ: আবেদনের নিয়ম ও সময়সীমা

নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬
নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন।

 

 

 

নওগাঁয় ঈদ বন্ধু পূর্ণমিলনী উদযাপন

 

 

নওগাঁয় বন্ধুদের সাথে নিয়ে মিজানের আয়োজনে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে মে) বিকালে নওগাঁ তাজের মোড় থেকে মোটরসাইকেলের এক বিশাল শোডাউন বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আবার তাজের মোড়ে এসে মিলিত হয়।

 

 

 

বন্ধু পূর্ণমিলনী উদ্বোধন করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু। এ সময় তিনি সকলের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

 

 

নূর-ই আলম মিঠু বলেন, এটি একটি ভালো উদ্যোগ।ছোট ভাইদের এই রকম উদ্যোগ আমার ভালো লেগেছে। শৈশবের স্মৃতি মনে পরে যায়।এতে করে সকল বন্ধুদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সকলের প্রতি ভালোবাসা জন্ম নিবে।কর্মময় ব্যস্ত জীবনে বছরের এই পবিত্র দিনে সকল শৈশবের বন্ধুদের মিলনমেলা এক সুন্দর উদ্যোগ। আমি যতোটুকু পেরেছি ছোট ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। আমার আশা এই বন্ধুত্বের বন্ধন যেন চির অটুট থাকে। একে অপরের বিপদে যেন সাথে থাকে এটাই আমার চাওয়া।

পড়ুন>> সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার দিলেন জিয়া সংসদ নওগাঁ জেলা শাখা

 

 

মিজান বলেন, কর্মের জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় থাকি।ঈদের মধ্যে সবাই আমরা নওগাঁতে আসি তবে সকল বন্ধু একত্রিত হতে পারি না।আমার উদ্দেশ্য বছরে অন্তত একবার হলেও আমারা যারা ছোট থেকে একসাথে বড় হয়েছি তারা যেন একদিন সেই শৈশবে ফিরে যেতে পারি।

 

 

এই মিলনমেলায় আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমাদের সবার প্রিয় বড় ভাই নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক(১) নূর-ই আলম মিঠু ভাই । ভাই এর উৎসাহ থেকেই এই আয়োজন করা হয়েছে। প্রতি বছর আমরা এই আয়োজন করবো যেন বছরে একবার শৈশবের সকল বন্ধু একত্রিত হতে পারি।

 

 

শুভেচ্ছা বিনিময় শেষে মিজান এর নেতৃত্বে সকল বন্ধুদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করা হয়।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!